ঊষার আলো প্রতিবেদক : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির বার বার নির্বাচিত ট্রেজারার, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির অন্যতম উপদেষ্টা, বহু শিক্ষা-মসজিদ ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্মবীর, নগরীর মিয়াপাড়া নিবাসী আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ (৮৫) আর নেই। তিনি শুক্রবার ভোর ৪টায় সাতক্ষীরার কালীগঞ্জের নিজ গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ আছর বাদ তাঁর নিজ গ্রামে প্রতিষ্ঠিত মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খালিদ হোসেন, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সাবেক সভাপতি এস এম শাহ নওয়াজ আলী, সাবেক মহাসচিব হায়দার গাজী সালাউদ্দিন রুনু, এ্যড. কুদরত-ই-খুদা, সহ-সভাপতি এড. অলোকানন্দা দাস, কবি রহুল আমিন সিদ্দিকী, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, মোজাম্মেল হক, শওকত হোসেন, অরবিন্দ সাহা, যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, আলহাজ্ব শেখ মোঃ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক সিকদার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খোকন, নির্বাহী সদস্য সেলিম বুলবুল, আলহাজ্ব হাফিজ মাহমুদ স্বপন, এস এম কামরুল ইসলাম, আহম্মদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা রফিকউদ্দিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, এম এ সবুর, আসিফ ইকবাল, মুন্সী আহম্মদ হোসেন, শামসুর রহমান বাবুল, মনির হোসেন, তপন পাল, শাহ জাফর মাহমুদ মেহেতা, সরদার মোশাররফ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রানা তালুকদার, এস এম কামাল হোসেন, মোঃ সজল শেখ, মিরাজ হোসেন হৃদয়, মোঃ রিজভী, ইমন খলিফা, মোঃ শাহেন শাহ, মোঃ ফজলুর রহমান, মোঃ ছলেমান খান, সোহেল রানা, শিহাব আলম প্রমুখ।
অপর এক বিবৃতিতে আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ-এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি, সম্মিলিত নাগরিক উদ্যোগ, আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদ, খুলনা ট্রেনিং রিহ্যাইবিলিটেশন সেন্টার অব দি বাইন্ড, খুলনা বিভাগীয় মটর-সাইকেল গ্যারেজ মেকানিক সমিতি, সোনালী অতীত ক্লাব খুলনা, সোনাডাঙ্গা দোকান মালিক সমিতি’র নেতৃবৃন্দ।
(ঊষার আলো-আরএম)
