UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এ অঞ্চলের একটি নান্দনিক স্থাপনা হবে নতুন আয়কর ভবন : এনবিআর চেয়ারম্যান

koushikkln
এপ্রিল ২২, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ‘নতুন আয়কর ভবন এ অঞ্চলের একটি নান্দনিক ভবন হবে। আয়কর সেবার সাথে জড়িত সবগুলো প্রতিষ্ঠান একটি ভবনে থাকলে করদাতাদের সুবিধা বাড়বে। বর্তমান সরকারের অব্যাহত উন্নয়নের এটি হবে নতুন দৃষ্টান্ত।’
শুক্রবার বিকেল ৫টায় খুলনা কর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। তিনি আরও বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাট ও শুল্কের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আয়করের ওপর। আমাদের দেশে যে ভাবে উন্নয়ন দ্রæত এগিয়ে যাচ্ছে তাতে আয়কর আদায়ের দিকে আরও বেশি মনযোগী হতে হবে।’
অনুষ্ঠানের আরও বক্তৃতা করেন খুলনা কর আপীল কমিশনার আ.স.ম ওয়াহিদুজ্জামান, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোঃ শামসুল ইসলাম, মোংলা কাস্টম কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান, খুলনা গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত কর কমিশনার ড. অঞ্জন কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ ফারুক আহমদ। এছাড়াও অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লাসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।