UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনিতে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উদযাপন

koushikkln
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কপিলমুনি(খুলনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কপিলমুনিতে দোয়া অনুষ্ঠান, কেক কাটা, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় কপিলমুনির হলুদ চাঁদনীতে উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র ভদ্র, হরিঢালী ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব গাজী মিজানুর রহমান, আল্হাজ্ব রফিকুল ইসলাম, আবুল কাশেম, রবীন্দ্র নাথ অধিকারী, এস এম মোস্তাফিজুর রহমান মিন্টু, শুভংকর রায় শুভ, তানজিম মোস্তাফিজ বাচ্চু, সিদ্দিকুর রহমান সিকু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান, কেক কাটা, মিষ্টি ও বস্ত্র বিতরণ করা হয়।