UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কর্মহীন শ্রমিকদের মাঝে ওয়ার্কার্স পার্টির খাদ্য সামগ্রী বিতরণ

ঊষার আলো
মে ১১, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খালিশপুরে করোনাকলীন কর্মহীন শ্রমিকদের মাঝে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগরের খাদ্যসামগ্রী হিসেবে দুধ-সেমাই-চিনি-চাল বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণপূর্ব স্বাস্থ্যবিধি অনুসরণ করেন মঙ্গলবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় দুর্যোগেপূর্ণ আবহাওয়ার মধ্যে প্লাটিনাম এম্পোইজ ইউনিয়ন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান। সভার প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। বিশেষ অতিথি ছিলেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম ও জাতীয় শ্রমিক ফেডারেশন, খুলনা জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু। বক্তৃতা করেন শ্রমিক নেতা জালাল গাজী, নারী নেত্রী লাকী বেগম, ছাত্রনেতা নাজমুল হোসেন বাবু প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)