খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও–পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার মাধ্যমে ওবিই পদ্ধতির কার্যকর বাস্তবায়ন ও উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি গুণগত শিক্ষা নিশ্চিত করার পূর্বশর্ত। তিনি অর্জিত জ্ঞান বিভাগীয় পর্যায়ে প্রয়োগ করে কোর্স প্রোফাইল ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশনকে আরও নির্ভুল করার আহ্বান জানান।
রিসোর্স পার্সন হিসেবে সেশন নেন ইসিই বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন। তাঁরা কোর্স আউটকাম ও প্রোগ্রাম আউটকামের সম্পর্ক, অ্যাটেইনমেন্ট হিসাব এবং কোর্স প্রোফাইল তৈরির গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। কর্মশালায় ইসিই বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং কোর্স কারিকুলাম, অ্যাসেসমেন্ট ও অ্যাটেইনমেন্ট কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
ঊআ-মোহন চৌধুরী
