UsharAlo logo
, |

কুয়েটে ১০ তলা ইনস্টিটিউট ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ক্যাম্পাসে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করতেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট ইনস্টিটিউট ভবনটি নির্মিত হলে কুয়েটের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়। নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘টঈঈ-ঝঊখ ঔঠ’। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী