UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার(২২ এপ্রিল) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জুম্মান খান(৪৬), আনোয়ার হোসেন(২৮), মোঃ হাসিবুর, রহমান ওরফে শাকিল(৩৪), মোসাঃ ফাতেমা বেগম(৩০) এবং মোঃ শহিদুল ইসলাম(২৮)।এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ১ কেজি ৪০ গ্রাম গাঁজা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)