UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
জুন ৮, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার(৮জুন) কেএমপির সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই জন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ২০পিস ইয়াবা ও ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল নগরস্থ পূর্বাঞ্চল গলির এলিজা জামানের বাড়ীর ভাড়াটিয়া খুরশিদ হায়দার(৩২) এবং খালিশপুর উত্তর কাশিপুর এলাকার নাসির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া রবিউল ইসলামের ছেলে তহিদুল ইসলাম(২৪)। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)