UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপি’র পুলিশ কমিশনারের পথের বাজার ক্যাম্প পরিদর্শন

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মঙ্গলবার (১৮ মে) খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পথের বাজার পুলিশ ক্যাম্প পরিদর্শনের সময় পুলিশিং সেবার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ তাজুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) অমিত কুমার বর্মন; অফিসার ইনচার্জ (খানজাহান আলী থানা) প্রবীর কুমার বিশ্বাস।

(ঊষার আলো-এমএনএস)