UsharAlo logo
, |

কেকেবিএউতে ‘লেটস টক রিসার্চ’ আন্ডারগ্রাজুয়েট রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রামের উদ্বোধন

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএউ) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের আয়োজনে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রাম—লেটস টক রিসার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষাদানের পাশাপাশি গবেষণা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের গবেষণামুখী করে গড়ে তুলতে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে আইএসএলএম বিভাগের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরে তিনি এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের গবেষণা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করতে আয়োজনে ছিল রিসার্চ ক্লিনিক কর্ণার, রিসার্চ আইডিয়া বুথ, প্রজেক্ট লাইব্রেরি অটোমেশন ও রিসার্চ ট্রি। এসব কর্ণার থেকে শিক্ষার্থীরা মেন্টরদের কাছ থেকে গবেষণা সংক্রান্ত তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইন-চার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন, কলা ও সামাজিক অনুষদের ডিন (ইন-চার্জ) রথীন্দ্র নাথ মহলদার, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহসহ আইএসএলএম বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইএসএলএম বিভাগের প্রভাষক মোঃ নাজিম।

ঊআ-মোহন চৌধুরী