খুলনা-৩ আসনে স্বেচ্ছাসেবক দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসতিয়াক আহমেদ বলেছেন, খালিশপুর অঞ্চল গরিবদের অঞ্চল। এখানে লক্ষাধিক জনগণ বেকারগ্রস্থ, যার কারণ মিল-কলকারখানা বন্ধ হওয়া। রকিুবুল ইসলাম বকুল ক্ষমতায় আসলে এবছরেই অন্তত ২৬টির মধ্যে চার থেকে পাঁচটি মিল চালু হবে। খালিশপুরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে এ অঞ্চলের জনগণ সুকিৎসা পাবে।
গতাকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর খালিশপুর চিত্রালী বাজারে খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। ভোটারদের নিকট ধানের শীষের প্রচারণা ও জুয়েলারি ব্যবসায়ীদের হাতে প্রতিকী ধানের শীষ তুলে দেন।
এসময় ইসতিয়াক আহমেদ বলেন, নির্বাচন পর্যন্ত যাতে সব জায়গায় শৃঙ্খলা ঠিক থাকে, সেজন্য প্রত্যেক ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের টিম ভাগ করা আছে। প্রতিদিনই প্রচারণা হচ্ছে। আমরা আশাবাদী ১২তারিখের নির্বাচনে আমরা জয়লাভ করবো।
স্বেচ্ছাসেবক দলের সাজিদ রানা বলেন, রকিবুল ইসলাম এ অঞ্চলের সন্তান। তার জন্য যখন আমরা ভোটারদের কাছে দোয়া চাচ্ছি সবাই আশ্বাস দিচ্ছেন। দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। ইনশাআল্লাহ আমরা জয়ের হাসি হাসবো।
উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক টিটু, মিরাজ শাহিন শুভ, মনজুর শাহিন রুবেল, সিফাত আহমেদ রিকি। সদস্য তারেক শেখ, এমদাদুল হক,ফরিদ হাসান, এজাজ শেখ প্রমুখ। সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন আসলাম সিকদার,এমদাদুল হক ও সাজিদ রানা।
ঊআ-রহমাতুল্লাহ
