আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে খালিশপুরে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালিশপুর হাউজিং বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাইতুল ফালাহ মোড়ে এক পথসভায় শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদুল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোদাবক্স কোরাইশী কাল্লু। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. আরিফুর রহমান শিমুল, খুলনা মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নিশাত, বিএনপি নেতা মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, মোঃ রফিকুল ইসলাম, মজিবর রহমান, ইউসুফ মোল্লা, হারুন হাওলাদার খোকা, মাসুদ পারভেজ লিটন, নিজাম উদ্দিন, পুতুল, রাজ্জাক খোকন, ফখরুল আলম পিকলু, নাজির আহমেদ ভলু, মিজান ফরাজী, মোঃ নাদিম, উজ্জ্বল বিশ্বাস, মন্জুর আলী মঞ্জু, সাদমান, তামিম, মোঃ জুয়েল, নাসিমা আক্তার, নজিফা তুন্নেসা বিউটি, আল মামুন রনি, আব্দুস সালাম, মোঃ রাসেল সিকদার, বাপ্পি, আলী ইসলাম আসিফ, বাবু, মোঃ করিম, আল রুবেল, নজরুল ইসলাম, সালমা আক্তার, রাজু, সেলিম সরদার, মোহাম্মদ আলী, শাকিলসহ আরও অনেকে।
প্রচার মিছিলে বক্তারা রকিবুল ইসলাম বকুলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে সমর্থন জানানোর আহ্বান জানান। মিছিলে বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
ঊআ-মোহন চৌধুরী
