UsharAlo logo
, |

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বড় বাজার আড়ৎদার সমিতির দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় কদমতলা সমিতির অস্থায়ী কার্যালয়ে খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির উপদেষ্টা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শেখ মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি খুলনা মহানগরের সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. আব্দুর রব মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল হায়দার পাটোয়ারী এবং ঊর্ধ্বতন সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সজুত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে ব্যবসায়ীদের যেন অতিরিক্ত করের বোঝা বহন করতে না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বড় বাজার এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে কাছারি ঘাট বাবুচ্ছালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মালেক মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ঊআ-রহমাতুল্লাহ