UsharAlo logo
, |

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া মাহফিল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)। মঙ্গলবার (২ ডিসেম্বর) যোহরবাদ খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, এমইউজে সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, “ইসলাম ও মানবতার সেবায় বেগম খালেদা জিয়ার ভূমিকা দেশের মানুষ ভুলে যায়নি। কঠিন সময়েও তিনি দেশের পক্ষেই ছিলেন।” তিনি আরও বলেন, “বিদেশে গেলে হয়তো নির্যাতন এড়ানো যেত, কিন্তু তিনি দেশ ও মানুষের কথা ভেবেই তা করেননি।”

সভাপতির বক্তৃতায় মো. রাশিদুল ইসলাম বলেন, “বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়ের নজির নেই। আজ তিনি সংকটপূর্ণ অবস্থায়—তাই তাঁর দ্রুত সুস্থতার জন্য আমাদের সবারই দোয়া করা উচিত।”

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ঊআ-মোহন চৌধুরী