খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত ২০২৪ সালের ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধসমূহ পর্যালোচনার পর প্রসিডিংস আকারে আজ প্রকাশিত হয়েছে। এতে মোট ২২টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে, যার মধ্যে ৮টি বিদেশি গবেষকদের।
পরিবেশবিজ্ঞান, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে নতুন জ্ঞানের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এই প্রসিডিংসকে বিবেচনা করা হচ্ছে। দেশ-বিদেশের ১৫জন বিশেষজ্ঞ রিভিউয়ারের কঠোর মূল্যায়নের মাধ্যমে এসব প্রবন্ধ নির্বাচিত হয়।
আজ ৩০ নভেম্বর (রবিবার) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা প্রবন্ধ নিয়ে প্রসিডিংস প্রকাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা-অগ্রযাত্রার একটি মাইলফলক।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুরী, প্রফেসর ড. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. নাজিয়া হাসান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, সাধন চন্দ্র স্বর্ণকার ও সাদিয়া ইসলাম মৌ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছেন, এই প্রসিডিংস ভবিষ্যৎ গবেষণায় নতুন দিকনির্দেশনা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করবে।
ঊআ-মোহন চৌধুরী
