UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুবির সকল পরীক্ষা স্থগিত

ঊষার আলো
জুন ২০, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষিত হয়েছে। এ প্রেক্ষিতে রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনবৃন্দের সাথে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত রাখাসহ বেশি কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বিকেলে রেজিস্ট্রার দপ্তরের জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

(ঊষার আলো-আরএম)