খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বাবুল এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি আলহাজ্ব কবির হোসেন হাওলাদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন এবং উপদেষ্টা আবু গালিব ও আলহাজ্ব আমজাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব শেখ মারুফ রহমান, আলহাজ্ব আকবর আলী পাঠান, মাওলানা ইকবাল মাহমুদ, মুহাম্মদ ইব্রাহীম খান, এইচ এম আরিফুর রহমান, মাওলানা আব্বাস আমিন, মাওলানা সোহরাব হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম লিটন, মাওলানা মুফতি দেলোয়ার হোসেন, মো. আব্দুল মান্নান সরদার, মো. শাহজাহান পাটোয়ারী, আলহাজ্ব মো. মনিরুজ্জামান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুস সালাম সরদার, মো. মোস্তফা জামান, ডা. মো. আয়নাল মোল্লা, মো. শাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়।
ঊআ-মোচৌ
