UsharAlo logo
, |

খুলনায় জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের গণসংযোগ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, তিনি সংগঠন থেকে মনোনয়ন পেয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। বুধবার (১০ ডিসেম্বর) খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৪ নং ওয়ার্ডের রায়ের মহল বড় মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে তিনি এ কথা জানান।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “ইসলামী রাষ্ট্র হবে কল্যাণমুখী, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। কল্যাণ রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে। আগামীর বাংলাদেশ হবে কোরআন প্রেমিকদের। নির্বাচনে বিজয় লাভ করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করব। আপনারা আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।”

তিনি আরও বলেন, দেশের কিছু রাজনৈতিক সংগঠন ক্ষমতায় না যেতেই অস্থিরতা সৃষ্টি করেছে এবং মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি সকলকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ১৪ নং ওয়ার্ডের আমীর মাওলানা মুফতি ইমরান হুসাইন, সেক্রেটারি হাফেজ জি এম আব্দুল্লাহ, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী গণমানুষের দল। আমরা ঐক্যবদ্ধভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোব। খালিশপুরে কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।

ঊআ-মোহন চৌধুরী