খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত মো. হানিফ আকন ওরফে ‘হাতকাটা হানিফ’ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খানজাহান আলী থানাধীন আরআরএফ খুলনা স্কুলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হানিফ আকন গিলাতলা দক্ষিণ নিকারীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. ফজলুল হক আকন। পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় খুলনার বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২ তাঁকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ রয়েছে। মামলার নম্বর এসজিআর-৭১২/০৮ এবং মহাদায়রা-৩৫৪২/১৩। আদালতের রায়ের তারিখ ৫ নভেম্বর ২০২৬। গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি হানিফ আকনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে খানজাহান আলী থানা পুলিশ।
ঊষার আলো-এসএ
