UsharAlo logo
, |

খুলনায় সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, খালিশপুর থানা পুলিশ বিহারী ক্যাম্প এলাকা থেকে মো. হাফিজুর রহমান (৩৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করে।

তিনি খালিশপুর থানার ২০১৭ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি ১ নম্বর বিহারী ক্যাম্প, হাউজিং পুরাতন কলোনি এলাকার ইয়াকুব আলীর ছেলে।

অন্যদিকে, সোনাডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযানে আরও দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে নজরুল নগর এলাকা থেকে মো. নাসিম ব্যাপারী (১৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি হারুন ব্যাপারীর ছেলে।

এ ছাড়া নাজিরঘাট বাজার এলাকা থেকে মো. শফিউর রহমান সুমন (৩৮) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর একটি মামলায় তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। তাঁর স্থায়ী ঠিকানা বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের ১৬ নম্বর সড়কের ৮৪ নম্বর বাড়িতে বসবাস করতেন। গ্রেপ্তার তিন আসামিকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঊষার আলো-এসএ