UsharAlo logo
, |

খুলনায় যুদ্ধজাহাজ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

দূর থেকে নয়, এবার একেবারে কাছ থেকে যুদ্ধজাহাজ দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খুলনার মানুষ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ দর্শনার্থীদের জন্য বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সুযোগে বিআইডব্লিউটিএ ঘাটে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকেই ঘাটে আসতে শুরু করেন দর্শনার্থীরা। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে যুদ্ধজাহাজ দেখার অভিজ্ঞতা নিতে হাজির হন। জাহাজের বিশাল আকৃতি, আধুনিক সরঞ্জাম ও নৌবাহিনীর কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থী।

অনেকে জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। কেউ কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে স্মরণীয় করে রাখেন বিশেষ মুহূর্তগুলো।

সশস্ত্র বাহিনী সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং দেশের প্রতিরক্ষাব্যবস্থায় নৌবাহিনীর ভূমিকা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। আয়োজকদের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও প্রতিরক্ষাব্যবস্থা সম্পর্কে আগ্রহ বাড়ার পাশাপাশি নতুন প্রজন্মও কাছ থেকে জানার সুযোগ পাচ্ছে দেশের নৌ প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে।

সশস্ত্র বাহিনী দিবসের এ আয়োজন ঘিরে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ঊআ-মোচৌ