খুলনায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) খুলনা রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনীর বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ মাসুম ফয়সাল, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার বৈদ্য পতিত পাবন, প্রিন্সিপাল অফিসার মোঃ তাহমিদুর রহমান, সাব্বির আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক গাজী ইমামুল হক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলমান শৈত্যপ্রবাহে প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের কর্মকর্তারা ও মাদ্রাসার শিক্ষকরা সম্মিলিতভাবে কম্বল বিতরণে সহযোগিতা করেন। কনকনে শীতে কম্বল পেয়ে এতিম শিক্ষার্থীসহ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেন।
ঊআ-মোহন চৌধুরী
