UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছে এক লাখ ৭৬ হাজার ১৬৩ জন

ঊষার আলো
জুন ২০, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলায় এ পর্যন্ত এক লাখ ৭৬ হাজার একশত ৬৩ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার দুইশত ৪৩ জন এবং মহিলা ৭১ হাজার নয়শত ২০ জন। রবিবার (২০ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ৭২ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৪১ জন এবং মহিলা ৩১ জন।
খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)