UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নদীতে গোসল করতে নেমে নিখোজ কিশোরের লাশ উদ্ধার

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি : নিখোজের ২৪ ঘন্টা পর মানিকতলা গোডউন ঘাট থেকে কিশোর শামিমের লাশ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিস কর্মীরা। ১৬ মে (রবিবার) দুপুর ২টায় নগরির খানজাহান আলী থানাধীন কেবলঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নামে যোগিপোল ৯ নং ওয়ার্ডের সালাম শেখের পুত্র শামিম (১৬)। এরপর সে আর নদী থেকে উঠে আসেনি। ঘটনার দিন খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিস ও স্থানিয়রা অনেক খোজাখুজি করেও নিখোজ শামিমের সন্ধান পায়নি। খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার সোয়াইব হোসেন মুন্সি জানান, ১৭ মে সোমবার পুনরায় উদ্ধার অভিযান শুরু করি, বেলা পৌণে ২ টায় ভৈরব নদীর মানিকতলা গোডাউন ঘাটে রশির সাথে ভাসমান অবস্থায় নিখোজ হওয়া কিশোর শামিমের লাশ উদ্ধার করা হয় ।

(ঊষার আলো-আরএম)