ঊষার আলো রিপোর্ট : খুলনার করোনা হাসপাতালে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই দিনে এই বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২২২ জনের।
আজ ১৮ জুন শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে ও ১ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
তারা হলেন, খুলনা নগরীর হাজী মহসিন রোডের জয়নাব বেগম (৭৮), সাতক্ষীরার শ্যামনগরের হরি নগরের আশুতোষ মণ্ডল (৩৪), নড়াইলের মির্জাপুরের মিজানুর রহমান (৫০), খুলনার দিঘলিয়া বারাকপুরের মোস্তফা শেখ (৬০) ও যশোরের কেশবপুর কোন্দবপুরের ফজিলা বেগম (৬৯)। এছাড়া উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ১৭ জুন বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় ২২২ জনের করোনা পজিটিভ ফল এসেছে।
অপরদিকে করোনা হাসপাতালে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৬৮ জন রোগী ভর্তি ছিল। এদের মধ্যে রেডজোনে ১০৬ জন, ইয়ালোজোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪২ জন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন।
(ঊষার আলো- এম.এইচ)
