ঊষার আলো রিপোর্ট : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। ১৬ মে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর এক স্মারকে জারিকৃত নোটিশের মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে জাতীয় সংসদের দুইজন সংসদ সদস্যকে স্পীকার মনোনয়ন প্রদান করেছেন। তার মধ্যে একজন হলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু অপরজন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এদিকে সাংসদ মোঃ আক্তারুজ্জামান বাবুকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
