ঊষার আলো প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), খুলনা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও প্রগতিশীল বাম আন্দোলনের অন্যতম নেতা সুভাষ মল্লিক গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর আশু রোগমুক্তি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন ন্যাপ খুলনা জেলা সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সহ-সভাপতি নগেন্দ্র নাথ মন্ডল, এনামুল হক টুটুল, সহ-সাধারণ সম্পাদক শামীম আহসান, মহিলা সম্পাদিকা মেরিনা যুঁথি, মহানগর সভাপতি নাসির উদ্দিন মাস্টার, সাবেক ছাত্র সমিতির কেন্দ্রীয় সভাপতি শেখ জাহিদুর রহমান, ন্যাপ নেতা মিলন মোহন মন্ডল, তাপস বিশ্বাস রবিন, সিকদার আব্দুল খালেক, মিঠু বিশ্বাস, তৈহিদুল ইসলাম, শামীমুর রহমান দুর্জয় প্রমুখ নেতৃবৃন্দ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি খুলনা মহানগরের পক্ষে সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সেন্টু, রেজাউল করিম, ইকবাল মাহমুদ, রওশন প্রমুখ নেতৃবৃন্দ।
(ঊষার আলো-আরএম)
