খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপ্রোজাল’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ স্নাতক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মোজাহার আলী। তিনি গবেষণা প্রস্তাবনা লিখনের বিভিন্ন প্রযুক্তিগত দিক, প্রস্তাবনা পর্যালোচনার কৌশল এবং সফলভাবে সাব-প্রজেক্ট বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।