UsharAlo logo
, |

খুলনা প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে খুলনা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলকে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ইইউ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট ভয়েনা ম্যাডেলিনা, মিডিয়া অ্যানালিস্ট অ্যাগনেস ডোকা, লিয়াজোঁ অফিসার গেরট বিন্ডার, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এলিনা সিমোনা ও রিকার্ডো রামোস্কা।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ক্লাবের সিনিয়র সদস্য মো. এরশাদ আলী প্রমুখ।

সৌজন্য সাক্ষাতে নির্বাচন পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা ও তথ্যপ্রবাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ঊআ-মোহন চৌধুরী