খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনে মিলটন-তরিক পরিষদের পুর্নাঙ্গ প্যানেলে নির্বাচিত হয়েছে। ১৮ আগস্ট বেলা আড়াইটায় নির্বাচন পরিচালনা কমিটি এ পরিষদকে নির্বাচিত ঘোষণা করেন।
মিলটন-তরিক পরিষদের নির্বাচিত প্যানেল হচ্ছে চেয়ারম্যান মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), ভাইস চেয়ারম্যান মো: হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), সেক্রেটারি তরিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি), জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা) ও ডাইরেক্টর ৪ জন যথাক্রমে মোস্তফা সরোয়ার ( দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (দৈনিক জন্মভূমি), বিমল সাহা (দৈনিক প্রবাহ)।
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছিলো নির্বাচন পরিচালনা কমিটি। তফসিল অনুযায়ী গত ৩ আগস্ট দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি কার্যালয়ে মিলটন তরিক পরিষদ মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দিয়েছিলেন। ১৮ আগস্ট প্রত্যাহার শেষে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন চেয়ারম্যান মো: আবু সাঈদ, সদস্য সোহবার হোসেন ও আলমগীর হান্নান।
ঊআ-বিএস
