UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে সরকারি খাদ্যসহায়তা বিতরণ অব্যাহত

ঊষার আলো
মে ২০, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা বিভাগের মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে বৃহস্পতিবার (২০ মে) নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৩ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬২ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৪ হাজার নয়শত ৫৪ উপকারভোগী পরিবারের মাঝে  এক কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৭৬ হাজার ৭৮ উপকারভোগী পরিবারের মাঝে তিন কোটি ৪২ লাখ ৩৫ হাজার একশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুই হাজার ৭৭ উপকারভোগী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৩ হাজার ছয়শত ৬৮ উপকারভোগী পরিবারের মাঝে  এক কোটি সাত লাখ ৬৩ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৫৩ হাজার আটশত ২৫ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি ৪২ লাখ দুই হাজার একশত ২৫ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-আরএম)