UsharAlo logo
, |

খুলনা মহানগর বিএনপির তোতনের বহিস্কার আদেশ প্রত্যাহার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন তোতনের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বহিস্কার আদেশ বাতিল করা হয়।

সাজ্জাদ হোসেন তোতন ২০২৩ সালের ৩ জুন দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেসিসি নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছিল। বহিস্কার আদেশ প্রত্যাহারের পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং মহানগর বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঊআ-মোহন চৌধুরী