UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকচাপা : স্বামী-স্ত্রী নিহত

koushikkln
এপ্রিল ২, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : খুলনা-মোংলা মহাসড়কের ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা খুলনা থেকে মোটরসাইকেলে করে মোংলার উদ্দেশে ফিরছিলেন।

বাগেরহাটের রামপাল উপজেলার বাবুর বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটির ড্রাইভারকে আটক ও ট্রাকটি জব্দ করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খুলনা থেকে মোটরসাইকেলযোগে ওই দম্পতি বাড়ি ফিরছেন। পথে বাবু বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে রেহেনা বেগম মারা যান। গুরুতর অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। লাশ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।