UsharAlo logo
, |

খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়নপত্র সংগ্রহ করলেন নজরুল ইসলাম মঞ্জু

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নজরুল ইসলাম মঞ্জু।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনি রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শামসুজ্জামান চঞ্চলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দলীয় সূত্র জানায়, খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মঞ্জু নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করবেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।

ঊআ-মোহন চৌধুরী