UsharAlo logo
, |

খুলনা-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টায় তিনি খুলনা জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আ স ম জামসেদ খোন্দকারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব আবু তাহের, মাওলানা দ্বীন ইসলাম, আব্দুল মান্নান, আফজাল হোসেন, রিয়াজুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল মোমেন, শোয়াইব হোসেন, মো. সোহরাব হোসেন, মো. আনোয়ার হোসেন, শামীম হাওলাদারসহ ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেন, দেশ পরিবর্তনের জন্য জনগণ আন্দোলন-সংগ্রাম করেছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি বলেন, খুলনা অঞ্চলের মানুষ দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দখলবাজ ও মাদকের বিরুদ্ধে রায় দেবে এবং হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূরীকরণই হবে তার অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়ে অবৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

ঊআ-মোহন চৌধুরী