আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও খুলনার জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার-এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও খুলনা-২ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ফেরদৌস গাজী সুমন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নুরুজ্জামান বাবুল, আব্দুল মান্নান সরদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলনের নগর সভাপতি গাজী আল আমিন ও সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলনের নগর সভাপতি আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি ফরহাদ মোল্লা এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। খুলনা-২ আসনের জনগণ হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঊআ-মোহন চৌধুরী
