ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় লাভ করায় আনন্দ উৎসবের আয়োজন করেছে ১৩ নং ওয়ার্ড মহিলা দল। মহিলা দলের নেত্রী শিউলি হাসানের উদ্যোগে সোমবার রাতে খুলনার প্লাটিনাম গেটস্থ বিএনপি কার্যালয়ে কেক কেটে এ আনন্দ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী শিউলি হাসান, বিএনপি সদস্য মেহেদী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বিজয় উপলক্ষে কেক কাটা, ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আয়োজকরা বলেন, এই বিজয় গণমানুষের প্রত্যাশার প্রতিফলন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি নতুন সরকার গঠন করায় ১৩ নং ওয়ার্ড মহিলা দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
ঊআ-সিমলা দাস
