UsharAlo logo
, |

খুলনা-৩: জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নিরাপদ ও মানবিক নগরী গড়ে তোলার ঘোষণা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা-৩ আসনকে একটি নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের শেখপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “যদি জনগণ আমাদের নির্বাচিত করেন, আমরা এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক নগরী উপহার দেব। জনভোগান্তি দূরীকরণের জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহে নিরবচ্ছিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনগণের দ্বারে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিশু ও যুব সমাজের মেধা ও খেলাধুলার বিকাশে বিশেষ কার্যক্রম নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য খেলাধুলা ও শরীরচর্চার জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা হবে।”

বৈঠকে ৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগরী খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কাজী বায়েজিদ, কাজী নুরুল আলম লাবলু, কাজী ওহিদুল ইসলাম, কাজী শাহ এজাজ পিরু, কাজী আবুল আসানাত বাবু, কাজী হাবিবুর রহমান বাকা, কাজী ফকরুল জামান পিন্টু, কাজী হেদায়েতুল ইসলাম, কাজী মনোয়ার হোসেন মনো, শেখ আব্দুল হাই, শেখ কাওছার হোসেন, কাজী মোহসিন, কাজী শরিফুল ইসলাম চাদ ও কাজী জিয়াউর ইসলাম।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, _“ধর্ম এবং রাষ্ট্র পরিচালনা আলাদা নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। জামায়াতে ইসলামী এদেশে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণকে অন্তত একবার আল্লাহর বিধান অনুসারে ভোট দিয়ে দেশকে শান্তি ও কল্যাণ।

ঊআ-মোহন চৌধুরী