বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ শনিবার পাইকগাছা উপজেলার চাঁদখালি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি ওড়াবুনিয়া গ্রামের প্রতিবন্ধী মো. নাজমুল ইসলামকে একটি হুইলচেয়ার প্রদান করেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন স্থানে অসুস্থ ও দুস্থ মানুষের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।
গণসংযোগকালে তিনি ১ নং বিষ্ণুপুর, ২ নং দেবদুয়ার, ৩ নং কৃষ্ণনগর, ৪ নং ধামরাইল, ৫ নং ফতেপুর, ৬ নং চাঁদখালি, ৮ নং চৌমুনী ও ৯ নং মৌখালী ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় জনগণ তাদের সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “জনগণের দুঃখ-কষ্ট লাঘব, মানবিক সহায়তা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই আমার রাজনৈতিক জীবনের প্রধান অঙ্গীকার। মানুষের কল্যাণে কাজ করা ও সবসময় তাদের পাশে থাকা অব্যাহত থাকবে।” তার গণসংযোগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা সুরা সদস্য শেখ কামাল হোসেন, খুলনা জেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু জার গিফারী, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, বায়তুলমাল সম্পাদক এস এম সারাফাত, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি ডা. আসাদুল হক, পাইকগাছা থানা দক্ষিণ সভাপতি তারিক মাহমুদ শিশির, চাঁদখালি ইউনিয়ন আমীর মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্যরা গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
ঊআ-মোহন চৌধুরী
