UsharAlo logo
, |

গিলাতলা বাজার ঘাটে জনদুর্ভোগের অবসান নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার শুরু

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চলাচলের অযোগ্য গিলাতলা বাজার ঘাট সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে। দীর্ঘদিন ধরে নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ৫নং ওয়ার্ডের সোনাতলা ঘাট থেকে গিলাতলা পাকারমাথা পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় থাকায় জনভোগান্তি চরমে পৌঁছায়। প্রতিদিন যাত্রীসহ সাধারণ মানুষের জন্য সৃষ্টি হচ্ছিল তীব্র দুর্ভোগ।

এলাকার মানুষের সুবিধার্থে অবশেষে স্থানীয়দের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে শুক্রবার থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হয়।

সড়ক সংস্কার কাজে সহযোগিতা করেছেন—
শেখ হারুন অর রশিদ, শেখ মনিরুল ইসলাম, খান আব্দুল হালিম, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, মোহন খান, ডা. খান খুরশিদ আলম, শেখ জাহাঙ্গীর হোসেন, খান মনিরুল ইসলাম, মো. মিন্টু খান, হাফেজ গোলাম মোস্তফা, ইউপি সদস্য শাহনাজ পারভিন, গাজী সোহেল, গাজী আব্দুর রশিদ ও হাবিবুর রহমান মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ত। নিজেদের উদ্যোগে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যেন আগামীতে সরকারি উদ্যোগেও সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্পন্ন করা হয়।

এলাকাবাসীর আশা— এ সংস্কার কার্যক্রম ভবিষ্যতে চলাচলের সুবিধা বৃদ্ধি করবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।

ঊআ-মোহন চৌধুরী