UsharAlo logo
, |

জেলা মহিলা আওয়ামী লীগের কম্বল বিতরণ

ঊষার আলো
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর দলীয় কার্যালয়ে শীতার্থ, অসহায়, দুঃস্থ কর্মীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। জাতির জনকের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল কার্যক্রমে নারীদের অংশগ্রহণের মাধ্যমে সক্রিয় করে তুলছেন। তাদেরকে আজ নেতৃত্ব প্রদানের সুযোগ করে দিচ্ছেন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজনিন নাহার কণার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, শিউলি বিশ্বাস, তহমিনা বেগম, সঞ্চিতা রায়, রওশানার বেগম, আকলিমা বেগম, শিউলি মিস্ত্রী, জেসমিন, ভগবতী গোলদার, লিপিকা বৈরাগী, মলিনা জোয়ার্দার, কানন বালা প্রমুখ।

এসময় শীতার্থ, অসহায়, দুঃস্থ কর্মীদের মাঝে বিতরণের জন্য উপজেলা ভিত্তিক প্রতিনীধিদের কাছে কম্বল হস্তান্তর করা হয়।