UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ঊষার আলো
ডিসেম্বর ৭, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ম্যাচ জিতলেই সিরিজ জয়ের হাতছানি। ভারতের বিপক্ষে এমন সুযোগ মিলে না খুব একটা।প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ে এখন দ্বিতীয়টিতে জিতলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

এমন সমীকরণ সামনে রেখে বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। পেসার হাসান মাহমুদের জায়গায় দলে এসেছেন স্পিনার নাসুম আহমেদ।

ভারতীয় একাদশে ‍দুই পরিবর্তন এসেছে। অক্ষর প্যাটেল ও উমরান মালিক ঢুকেছেন, বাদ পড়েছেন শাহবাজ আহমেদ ও কুলদ্বীপ সেন।

ঊষার আলো-এসএ