UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ার উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির উদ্বোধন

ঊষার আলো
মে ২১, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার ডুমুরিয়া উপজেলায় উৎপাদিত সবজি এখন থেকে বিদেশেও রপ্তানি শুরু হলো। শুক্রবার (২১ মে) সকালে খর্ণিয়ার টিপনাস্হ ভিলেজ সুপার মার্কেটে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও সহযোগী সংস্হা উত্তরণের বাস্তবায়নাধীন সফল প্রকল্পের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল ওয়াদুদ। সভায় জুম অ্যাপস’র মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের বিপনন কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, সাংবাদিক আল এহসান, আমিরুল ইসলাম, আওয়ামী লীগনেতা শেখ হেফজুর রহমান।
এ সময় উপস্হিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কর্মকর্তা ড. নাজমুন নাহার, মোঃ তাইবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরণ কর্মকর্তা মিতা রহমান।
সভায় জানানো হয়, প্রথম পর্যায়ে এ বছর সফল প্রকল্পের আওতাধীন কৃষকদের উৎপাদিত বিষ মুক্ত নিরাপদ সবজি হিসেবে পটল, পেঁপে, কাঁচকলা, কচুর লতি এবং লাউ রপ্তানিকারক প্রতিষ্ঠান আর,আর এন্টারপ্রাইজ ও এন,এইচ,বি কর্পোরেশনের মাধ্যেমে ইউরোপিয়ান দেশ সমুহে সবজি রপ্তানি শুরু হলো। চলতি বছর ডুমুরিয়া থেকে ৭০ মে.টন সবজি রপ্তানীর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে বলেও জানানো হয়।

(ঊষার আলো-এসএস)