UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১ শতাংশই ফেল

ঊষার আলো
জুলাই ৫, ২০২২ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

ঊষার আলো-এসএ