UsharAlo logo
, |

‘তুফান ঘটক’ আশরাফ সুপ্ত

ঊষার আলো
অক্টোবর ৪, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: রোমান্টিক কমেডি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তুফান ঘটক’ । বিদ্যুৎ রায়ের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় তুফান ঘটক নাটকের নাম ভূমিকায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আশরাফ সুপ্ত।

নাটকটি ২ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে স্কাই ভিউ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

আশরাফ সুপ্ত ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মিহি আহসান, টুইংকল, আলভী প্রীতি, ইমরান হাসো, ফুয়াদ। মিহির মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাবেরী আলম।

‘তুফান ঘটক’ নাটকটির চিত্রগ্রহণে ছিলেন শরিফ রানা, সম্পাদনা করেছেন কামরুল হাসান ফুয়াদ। সংগীতায়োজন করেছেন সজীব দাস। নাটকের শুটিং হয়েছে ঢাকার উত্তরার মনোরম লোকেশনে।

ঊষার আলো-এসএ