শেখ বদর উদ্দীন : খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন ও খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলীর পুত্র তানভীরকে দেখতে যোগিপোলস্থ তাদের বাসভবনে যান মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শেখ আমজাদ হোসেন দির্ঘদিন ধরে ডায়াবেটিক, হার্ট, লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ৮মে বয়রা মহিলা কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলীর পুত্র তানভীর কায়সার। শনিবার (১৫ মে) গুরুতর অসুস্থ এ বিএনপি নেতা শেখ আমজাদ হোসেন ও বিএনপি নেতা মীর কায়সেদ আলীর পুত্র তানভীরের সুস্থতা কামনা করেন ও চিকিৎসার খোজ খবর নেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, নগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর জাসাস সভাপতি মেহেদী হাসান দিপু, খানজাহান আলী থানা বিএনপি সহ-সভাপতি এনামুল হাসান ডায়মন্ড, আজিজুর রহমান প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)
