UsharAlo logo
, |

দেশ-সমাজের প্রতি অনাগ্রহই আগুনে ভাঙচুর-লুটপাটের মূল কারণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 নতুনধারা বাংলাদেশ (এনডিবি) এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে লক্ষ্য করে সংঘটিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট প্রমাণ করে যে, কিছু গোষ্ঠী দেশের উন্নয়ন ও মানুষের স্বার্থকে ভয় পায়। তিনি বলেন, “যদি দেশ সত্যিকারের দেশপ্রেমিক গোষ্ঠির হাতে থাকত, তাহলে এতগুলো ঘটনা একসাথে ঘটবার সুযোগই হতো না।”
বিজয় মিলনায়তনে ‘পুড়ছে দেশ-সমাজ : জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মোমিন মেহেদী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের মাধ্যমে মানুষকে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত।
সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওয়াজেদ রানা সভাপতিত্ব করেন। প্রেসিডিয়াম সদস্যরা রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, সাধারণ সম্পাদক আল মামুন মন্ডল, সদস্য শাহানাজ জাহান ও নূরুল আজিম উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন মিডিয়া ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সংঘটিত লুটপাট ও সহিংসতা কোনোভাবেই ক্ষমতালিপ্সু বা অপরাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থনযোগ্য করে না। যারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে সুবিধা নিতে চায়, তারা বাংলাদেশের সাহসী জনগণ দ্বারা প্রতিহত হবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।

ঊআ-মেহন চৌধুরী