UsharAlo logo
, |

দৈনিক যায়যায়দিনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমানের পিতার ইন্তেকাল

Mohon Chowdhury
এপ্রিল ৫, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোঃ আতিয়ার রহমানের পিতা মোঃ ছমির আলী তরফদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

জোহরের নামাজের পর শোভনা পশ্চিমপাড়া মসজিদ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শোভনা পশ্চিমপাড়া তরফদার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।

জানাজার নামাজে ইমামতি করেন শোভনা মোল্লাপাড়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হারুনার রশিদ।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, খুলনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

মরহুমের মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ঊআ-মোচৌ