UsharAlo logo
, |

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত

ঊষার আলো
মে ১৭, ২০২১ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর কুলি বাগান মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই জন আহত হয়েছে।  সোমবার (১৭ মে) দুপুর দুইটায় ৮৭ খুলনা যশোর মহাসড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকার আরোহী সহড্রাইভারকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুই জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে কুলি বাগান মোড়ে খুলনা-যশোর মহাসড়কের পূর্ব পাশে স্পিড ব্রেকার পার হয়ে মেসার্স গাজী রাইস মিলের একটি মালবাহী গাড়ি (যার নং- ঢাকা মেট্রো- ট- ১১-৬৩৬৮) যাওয়ার সময় একই দিকে আসা RAV4 L মডেলের একটি প্রাইভেটকার(যার নং – ঢাকা মেট্রো- ঘ- ১৩-৩৫২৬) ওই মালবাহী গাড়ির পিছনের দিকে ঢুকিয়ে দিলে এ দুর্ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক ঘটনাস্থলে ছুটে আসে। এরপর কেএমপি’র রেকার খবর দিলে, গাড়ি দুটি উদ্ধার করে দৌলতপুর থানায় নিয়ে যায়। উভয় গাড়ি থানায় অবস্থান করছে।

(ঊষার আলো-আরএম)