UsharAlo logo
, |

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন বিএনপি প্রার্থী

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে এস এম মঞ্জুরুল হাসান (বাচ্চু)কে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

প্রতীক বরাদ্দের পর বিএনপি প্রার্থী নির্বাচনী কার্যক্রম জোরদার করার কথা জানান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ ও প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে।

ঊআ-মোহন চৌধুরী